• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

রাজতরঙ্গিনী / RAJTARANGINI

₹371.25

কবিবর কহলন প্রণীত

সংস্কৃত কাশ্মীর-রাজতরঙ্গিণী-র বঙ্গানুবাদ

অনুবাদক হরিলাল চট্টোপাধ্যায়
সম্পাদনা অমিত ভট্টাচার্য


ইতিহাস ও মহাকাব্যের দ্বৈতমর্যাদায় ভূষিত কহলনের রাজতরঙ্গিণী তদানীন্তন কাশ্মীরের সমাজ-ইতিহাসের দলিল।
শান্তরসপ্রধান এই রচনায় খাঁটি ঐতিহাসিকের নিরপেক্ষ বিচারবুদ্ধি এবং দেশ ও জাতি সম্বন্ধে জ্ঞাতব্য তথ্যসমূহের নিবিড় পরিচয় মেলে।

সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে / SHIRAJER PUTRA O BANGSHADHARDER SANDHANE

₹187.50

অমলেন্দু দে

পলাশির যুদ্ধে হারিয়ে যাওয়া কয়েকটি তথ‌্যের অনুসন্ধানে দীর্ঘকাল ব‌্যাপৃত ছিলেন অধ‌্যাপক অমলেন্দু দে। এই যু্দ্ধ- সংক্রান্ত ভারতীয় ও বিদেশি লেখকদের মূল‌্যবান গ্রন্থসমূহ এবং সরকার কর্তৃক সংরক্ষিত নথিপত্রেও সেগুলির সন্ধান না পাওয়ায় তিনি আঠারো শতকের পারিবারিক কাগজপত্র অনুসন্ধান করতে থাকেন। অধ‌্যাপক দে বিশেষ নজর দেন সেইসব জমিদার পরিবারের নথিপত্রে, যাঁরা ১৭৫৭ কিংবা ১৭৫৮ সালে দত্তক পুত্র গ্রহণ করেছিলেন। ময়মনসিংহের জমিদার পরিবারের সঙ্গে বাংলার নবাবদের সুসম্পর্ক ছিল। অধ‌্যাপক দে ময়মনসিংহের ইতিহাস গ্রন্থে এমন কিছু তথ‌্য পান, যার সূত্র ধরে তিনি খোঁজ পেয়ে যান ইতিহাসে অনু্‌ল্লেখিত সিরাজউদদৌলার পুত্রের। সিরাজের সন্তান এই জমিদার পরিবারেই দত্তক পুত্র হিসেবে গৃহীত হয়েছিলেন। সিরাজের অন‌্যতম সেনানায়ক মোহনলাল ছিলেন সিরাজের স্ত্রী আলেয়ার দাদা। ধর্মান্তরিত হওয়ার আগে আলোয়ার নাম ছিল হীরা। সিরাজ ও হীরার এই পুত্রকে নিয়ে মোহনলাল যু্দ্ধক্ষেত্র থেকে ২৩ জুন (১৭৫৭ সাল) পালিয়ে  চলে যান ময়মনসিংহ। তারপর সেখানকার জমিদার পরিবারে তাঁর আপন ভাগিনেয়কে দত্তক নেওয়ার ব‌্যবস্থা করেন। এই দত্তক পুত্রের নাম হল যুগলকিশোর রায়চৌধুরী। যেভাবে একের পর এক নবলব্ধ তথ‌্যের সাহায‌্যে সিরাজের পুত্র ও বংশধরদের অজানা ইতিহাস এ গ্রন্থে উন্মোচিত হয়েছে, তা এককথায় অনবদ‌্য। প্রসঙ্গত, মোহনলাল সম্পর্কে অধ‌্যাপক দে যে-সকল অজানা তথ‌্য সংগ্রহ করেছেন, তার ঐতিহাসিক মূল‌্য অনস্বীকার্য। সব মিলিয়ে, পলাশির যুদ্ধের ইতিহাস ও তাৎপর্য আলোচনায় এই গ্রন্থ এক মহামূল‌্যবান সংযোজন।

বঙ্কিমচন্দ্রের বিচারক-জীবনের গল্প / BAMKIMCHANDER BICHARAK JIBANER GALPO

₹112.50

গোপালচন্দ্র রায়

সুদীর্ঘকাল ডেপুটি ম‌্যাজিষ্ট্রেট থাকাকালীন জীবনের অনেক আলো-আঁধারির সাক্ষী ছিলেন বিচারক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ‌্যায়। এই গল্পসংকলনটিতে ধরা রইল সেরকম কিছু দুর্লভ কাহিনি, যা অন‌্য এক বঙ্কিমকে উপস্থিত করবে পাঠকের কাছে। গোপালচন্দ্র রায়ের অননুকরণীয় বৈঠকি ভঙ্গিতে বলা এই গল্পমালা বাংলা অ‌্যানেকডট সাহিত‌্যে এক গুরুত্বপূর্ণ সংযোজন।

পাঁচটি উপন্যাস / Panchti Uponnyas

₹227.50
এই সংগ্রহের পাঁচটি উপন্যাস-যেখানে পাঠক খুঁজে পাবেন জীবনের আশ্চর্য টানাপোড়েন থেকে উঠে আসা হীরকখণ্ডের মতো এক-একটি বেঁচে ওঠার পরমপাথেয়। সেসব ছুঁয়ে ছুঁয়ে জীবন বয়ে চলে অকূলে, অনন্তের স্রোতে পাঠককে ভাসিয়ে নিয়ে যায়।

শার্লক হোমসের বিচিত্র কীর্তি-কথা || SHERLOCK HOLMSER BICHITRA KIRTI-KATHA

₹260.00

কুলদারঞ্জন রায়ের হাত ধরেই শার্লক হোমসের সঙ্গে বাঙালি পাঠকের প্রথম সার্থক পরিচয়।
স্যার আর্থার কনান ডয়েলের
দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস-এর কুলদারঞ্জন-কৃত ভাষান্তরই বাংলা ভাষায় হোমসকাহিনির প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ। পরবর্তীকালে, কুলদারঞ্জন রচনা করেন ‘শার্লক হোমসের বিচিত্র কীর্ত্তি-কথা’। এই অনুবাদে একদিকে যেমন তিনি থেকেছেন মূলের প্রতি বিশ্বস্ত, অন্যদিকে তাঁর ভাষান্তর কখনওই আক্ষরিক হয়ে যায়নি। কনান ডয়েলের রচনার ভাব, গতি ও রসকে বাংলা ভাষার নিজস্ব চলন ও স্পন্দে ধারণ করে তাঁর অনুবাদ হয়ে উঠেছে অপূর্ব এক পুনঃসৃজন! হোমস ও ওয়াটসন হয়ে ওঠেন বাঙালির একান্ত আপনজন।

বাঘমুণ্ডি রহস্য || BAGHMUNDI RAHASYA

₹210.00

স্কুল পড়ুয়া কিশোর পিকলু সোনাঝুরির গভীর অরণ্যে হারিয়ে গিয়ে প্রতিহিংসাপরায়ণ প্রতিপক্ষের ফায়ারিং স্কোয়াডের সামনে পড়ে যায় ; নাগপুরের রামগিরি পাহাড়ের রহস্যময় পথে প্রিয় মানুষকে খুঁজতে গিয়ে নাগিনীদের খপ্পরে পড়ে ; পার্বত্য প্রদেশ মিজোরামে প্রকৃতি আর টানটান উত্তেজনায় তলিয়ে যায় রহস্যের গভীর খাদে ; সুদূর প্রশান্ত মহাসাগরের বুকে হনলুলু দ্বীপে আমেরিকার গোপন মিশনের মধ্যেই হারিয়ে যাওয়া বিখ্যাত বিজ্ঞানীকে উদ্ধার করতে গিয়ে বিপন্ন হয় ; মহামূল্যবান, বিরল স্কার্লেট ম্যাকাওকে উদ্ধার করতে গিয়ে পড়ে প্রাণান্তকর পরিস্থিতির মধ্যে ; অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে ভয়ংকর দুষ্কৃতিদের বেপরোয়া বন্দুকের মুখোমুখি হয় আর বাঘমুণ্ডির গা ছমছম অরণ্যময় পাহাড়ের বাঁকে মুখোমুখি হয় নিশ্চিত মৃত্যুর! 

কী হয় তারপর?

HISTORY OF INDIA & THE WORLD || Class – 11 (SEMESTER-II)

₹187.00

Written according to the Semester-wise NEW SYLLABUS, Question pattern & Marks distribution introduced and approved by the West Bengal Council of Higher Secondary Education in 2024

Recommended by Teachers Preferred by Students

DWADASH PADARTHAVIDYA-12 (SEMESTER- IV) || দ্বাদশ পদার্থবিদ্যা- ১২ (সেমিস্টার- IV)

₹374.00

Recommended by Teachers Preferred by Students

পশ্চিমবক্তা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত ২০২৪
সালের Semester-ভিত্তিক নতুন Syllabus,
Question Pattern Marks Distribution
অনুসারে রচিত এবং সংসদ অনুমোদিত পাঠ্যপুস্তক

রায় | ঘোড়ই | ঘোষ | নাথ