• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ / Sri Sri Ramkrisnadeber Upadesh

160.00

সুরেশচন্দ্র দত্ত

শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ আমাদের ভাগ‌্যবিড়ম্বিত, দুঃখময় জীবনে এক পরম সহায়। জীবৎকালেই তাঁর অমৃতবাণী শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তাতে একদিকে যেমন পরমহংসগতপ্রাণ ভক্তের সংখ‌্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, অন‌্যদিকে তাঁর উপদেশ আদৌ অবিকৃত থাকছে কি না, তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছিল। জীবৎকালেই তাই রামকৃষ্ণবাণীর সংরক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছিল। এ ক্ষেত্রে অগ্রণী ছিলেন যাঁরা, তাঁদের মধ‌্যে একজন যদি হন মহেন্দ্রনাথ গুপ্ত (শ্রীম), অপরজন অবশ‌্যই সুরেশচন্দ্র দত্ত। বস্তুত, শ্রীম-এর রামকৃষ্ণকথামৃত প্রকাশিত হওয়ার আগেই পরমহংসদেবের জীবৎকালে ১৮৮৪ সালে সুরেশচন্দ্র দত্ত সংকলিত বইটির প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল। তারপর থেকে আজ অবধি বইটির সংস্করণ সংখ‌্যা ২৩-এরও বেশি। এতে একদিকে যেমন বইটির বহুল জনপ্রিয়তা ধরা পড়ে, অন‌্যদিকে পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণগুলিতে ঠাকুরের আরও অনেক অগ্রন্থিত উপদেশ যে সংকলিত হতে পেরেছিল, তাও বোঝা যায়। বর্তমান সংস্করণে শ্রীরামকৃষ্ণের ৯৫০টি উপদেশ সংকলিত হয়েছে। গ্রন্থের প্রথম পর্বে ‘শ্রীশ্রীরামকৃষ্ণলীলা’র পরমহংসদেবের জীবন ও কর্মের অতি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। দীর্ঘদিন বইটি অমুদ্রিত অবস্থায় পাঠকের নজরের আড়ালে ছিল। ঐতিহাসিক এই পারুল সংস্করণে গ্রন্থটির তাৎপর্যময় পুনরুদ্ধার ও পুনঃপ্রকাশ রামকৃষ্ণচর্চার ক্ষেত্রটিকে আরও প্রসারিত করবে।

ফাগুন বৌ-এর বনে / FAGUN BOU-RE BONE

480.00

প্রথম চুম্বনের অপরাধবোধ থেকে উত্তরিত গহীন প্রেম কিংবা বাঘের নরম থাবার মধ‌্যে লুকোনো প্রখর নখের মতো জান্তব কাম থেক বহুদূরে বর্ষাদিনের কদম ফুলের সুবাসমাখা ভালোবাসার উদযাপন_ফাগুন বৌ-এর বনে বুদ্ধদেব গুহর ছ-টি উপন‌্যাসের এক ব‌্যতিক্রমী সংগ্রহ। মহড়া, তটিনী আকাতরু, কুর্চিবনে গান, বাসনাকুসুম, চান্দ্রায়ণ পাখসাট _শৈলীর অনন‌্যতায়, জীবনবোধের প্রগাঢ় অনুভবে এবং ইন্দ্রিয়জ প্রেমের পরিপূর্ণ অবগাহনে প্রতিটি উপন‌্যাসই যুগপৎ উত্তীর্ণ ও অদ্বিতীয়।

মুহূর্তকথা – বুদ্ধদেব গুহ / MUHURTAKATHA – BUDDHADEV GUHA

476.00

বুদ্ধদেব গুহর নির্বাচিত গল্পসংগ্রহ  

মুহূর্ত যখন বাঙ্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে। দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন‌্য এক মহান অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে। হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত‌্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে। ‘মুহূর্তকথা’_এই শিরোনামে পারুল নিবেদন করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজনকর্মগুলিকে। মুহূর্তকথা-র এই দ্বিতীয় পর্যায়ে আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ‌্যোপাধ‌্যায়, মহাশ্বেতা দেবী, বুদ্ধদেব গুহ ও হর্ষ দত্তর নির্বাচিত গল্পসংগ্রহ।

মুহূর্তকথা – বাণী বসু / MUHURTAKATHA – BANI BASU

440.00

বাণী বসুর নির্বাচিত গল্পসংগ্রহ  

মুহূর্ত যখন বাঙ্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে। দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন‌্য এক মহান অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে। হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত‌্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে। ‘মুহূর্তকথা’_এই শিরোনামে পারুল নিবেদন করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজনকর্মগুলিকে। আরম্ভেই থাকছে অতীন বন্দ‌্যোপাধ‌্যায়, সুনীল গঙ্গোপাধ‌্যায়, শীর্ষেন্দু মুখোপাধ‌্যায় ও বাণী বসু_এই চার কথাসাহিত‌্যিকের নির্বাচিত সেই গল্পসংগ্রহ, যা কালোত্তীর্ণ, যার সংরাগে কোনো এক ভিজে স্টেশনের দিকে চকিত সফর আমাদের।

মিশর রহস্য / MISHAR RAHASYA

240.00

চিত্রনাট‌্য ও ছবি সুযোগ বন্দ‌্যোপাধ‌্যায়  

কাকাবাবুর কাছে এসেছে আল মামেন নামে এক মিশরীয়। উদ্দেশ‌্য, একটি দুষ্প্রাপ‌্য মিশরীয় লিপির পাঠোদ্ধার। আল মামেন সাধারণ ব‌্যবসায়ী নয়, সে নাকি মিশরের বিপ্লবী নেতা মুফতি মোহম্মদের শিষ‌্য। কাকাবাবুকে দিল্লিতে নিয়ে গিয়ে মুফতি মোহম্মদের সঙ্গে সাক্ষাৎ করাবার ব‌্যবস্থা করল সে। কিন্তু কাকাবাবুকে কী যেন একটা সাংকেতিক লিপির ইঙ্গিত করে মারা গেলেন মুফতি মোহম্মদ। দুষ্প্রাপ‌্য সেই লিপির সাংকেতিক সূত্র ধরে কাকাবাবু আর সন্তু পৌঁছোল মিশরে। কী হল তারপর? রহস‌্যভেদে সন্তু-কাকাবাবু।

কথাপুরুষ / KATHAPURUSH

280.00

শুরু হল কথাপুরুষ
পা রুচিরায়ত উপন্যাসসংগ্রহ

সূচনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ব-নির্বাচিত
তিনটি উপন্যাস :

অরণ্যের দিনরাত্রি
প্রতিদ্বন্দ্বী
দুই নারী হাতে তরবারি

অন্য প্রেম / ONNYA PREM

236.00

­চিরায়ত প্রেমের গল্পসংগ্রহ

সম্পাদনা: উজ্জ্বলকুমার মজুমদার

৩৬টি ছোটোগল্পে ছুঁয়ে নেওয়া চিরায়ত বাংলা প্রেমের গল্পের আশ্চর্য ভুবন।

পঁচিশটি শ্রেষ্ঠ কিশোর গল্প / 25TEE SRESTHA KISHORE GALPA – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

224.00

শীর্ষেন্দ মুখোপাধ্যায়

শুধু নির্মল হাসিই নয়, সুতীক্ষ্ণ ব্যঙ্গ, এমনকী গা-ছমছমে রোমকূপ খাড়া করা অনুভবও মিলবে এ সংকলনের গল্পগুলিতে। দু-মলাটে_এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ কিশোরকাহিনিকারের_পঁচিশটি শ্রেষ্ঠ গল্পের আয়োজন।

রহস্য ঘনিয়ে আসে || RAHASYA GHANIYE ASE – HIMI MITRA ROY

225.00
হিমি মিত্র রায়ের রহস্য ঘনিয়ে আসে আদতে এক মলাটে পাঁচ রোমাঞ্চের এক মনোগ্রাহী আয়োজন! পাহাড়, সমুদ্র আর অরণ্যের ভয়ংকর সুন্দর পটভূমিতে যেখানে পদে পদে মৃত্যুর হাতছানি, ঠিক সেখানেই জীবনের বাঁকে লুকিয়ে রয়েছে মহত্তর কোনো সত্যের ইশারা।
ঋতম আর সুতীর্থর যুগলবন্দি কখনও দার্জিলিংয়ের আগুন পাহাড়ে আন্তর্জাতিক চোরাচালান চক্রের মুখোমুখি, কখনও সান্তালিখোলার হাড়হিম করা ‘রক্তচোষা’ রহস্যের গোলকধাঁধায়, আবার কখনও তাজপুরের শান্ত সৈকতে আন্তর্জাতিক স্মাগলিংয়ের নেপথ্য সন্ধানে। এমনকী, অষ্টমীর মেলার আনন্দের মাঝে নীলিমা আবাসন-এর আশ্চর্য চুরির জট ছাড়াতেও শেষ ভরসা ওরাই।
এই সংকলনের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ-ভুটান সীমান্তের আদিম জঙ্গলে অবলুপ্ত বন্যপ্রাণের আশ্চর্য সমান্তরাল জগৎ, যা আমাদের কল্পনার জগৎকে প্রসারিত করে দেয় বহুগুণে!
Play soundপূজাবার্ষিকী মহাদেবী ১৪৩৩ প্রি-বুক করুন