• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

বাঘমুণ্ডি রহস্য || BAGHMUNDI RAHASYA

₹210.00

স্কুল পড়ুয়া কিশোর পিকলু সোনাঝুরির গভীর অরণ্যে হারিয়ে গিয়ে প্রতিহিংসাপরায়ণ প্রতিপক্ষের ফায়ারিং স্কোয়াডের সামনে পড়ে যায় ; নাগপুরের রামগিরি পাহাড়ের রহস্যময় পথে প্রিয় মানুষকে খুঁজতে গিয়ে নাগিনীদের খপ্পরে পড়ে ; পার্বত্য প্রদেশ মিজোরামে প্রকৃতি আর টানটান উত্তেজনায় তলিয়ে যায় রহস্যের গভীর খাদে ; সুদূর প্রশান্ত মহাসাগরের বুকে হনলুলু দ্বীপে আমেরিকার গোপন মিশনের মধ্যেই হারিয়ে যাওয়া বিখ্যাত বিজ্ঞানীকে উদ্ধার করতে গিয়ে বিপন্ন হয় ; মহামূল্যবান, বিরল স্কার্লেট ম্যাকাওকে উদ্ধার করতে গিয়ে পড়ে প্রাণান্তকর পরিস্থিতির মধ্যে ; অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে ভয়ংকর দুষ্কৃতিদের বেপরোয়া বন্দুকের মুখোমুখি হয় আর বাঘমুণ্ডির গা ছমছম অরণ্যময় পাহাড়ের বাঁকে মুখোমুখি হয় নিশ্চিত মৃত্যুর! 

কী হয় তারপর?

শিবাজী || SHIVAJI

₹210.00

সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে শিবাজীর নেতৃত্বে মারাঠা জাতির অভ্যুত্থান ভারত ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। পারসিক-দাক্ষিণাত্য দলিল, শিলালিপি, সমকালীন বৃত্তান্ত এবং অভিলেখাগার থেকে প্রাপ্ত সূত্রের ভিত্তিতে স্যার যদুনাথ তাঁর অননুকরণীয় স্বাদু, প্রাঞ্জল অথচ অ্যাকাডেমিক ভাষায় শিবাজির জীবন ও সময়ের যে সমালোচনামূলক ইতিহাসচিত্র নির্মাণ করেছেন, তা আজও সার্থক ইতিহাসচর্চার মানদণ্ড হিসেবে পরিগণিত হতে পারে। এই মহান মারাঠাবীরের দুর্দমনীয় সাহস, দূরদর্শিতা ও রাষ্ট্রগঠন-কুশলতা যেমন লেখকের সাধুবাদ পেয়েছে, তেমনই তাঁর বিবিধ সীমাবদ্ধতাকেও তিনি এড়িয়ে যাননি।

সব মিলিয়ে, স্যার যদুনাথ সরকার বিরচিত শিবাজী একটি অনন্য গ্রন্থ। মিথমুক্ত শিবাজির জীবন ও সময়কে নির্মোহভাবে জানতে হলে বইটি নির্বিকল্প।

শাহান্‌শাহ্‌ আকবর || SHAHANSHAH AKBAR

₹210.00

জালালউদ্দিন মুহাম্মদ আকবর শুধু সর্বকালের একজন শ্রেষ্ঠ শাসক হিসেবেই নয়, দিন-ই-ইলাহির মতো এক নতুন দর্শন তথা ধর্মভাবনার প্রবক্তা হিসেবেও পৃথিবীর ইতিহাসে স্মরণীয়।
তাঁর ব্যতিক্রমী রাষ্ট্রভাবনা-যা ক্ষমতা, সহনশীলতা, প্রগতি ও সামাজিক ন্যায়কে পেরেছিল অভিন্ন সূত্রে গ্রথিত করতে-আজও প্রাসঙ্গিক।
এই জীবনীগ্রন্থ সেই মহামতি সম্রাটের জীবন, সময় ও দর্শনের নিবিড় পাঠ।

EKADASH MONOBIGYAN-11 (SEMESTER- II) / একাদশ মনোবিজ্ঞান-১১ (সেমিস্টার- II)

₹221.00

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত ২০২৪ সালের
Semester-ভিত্তিক নতুন Syllabus, Question Pattern Marks Distribution অনুসারে রচিত এবং সংসদ অনুমোদিত

AN INTRODUCTION TO ECOCOMICS || Class – 11 (SEMESTER-II) || ENGLISH VERSION

₹221.00
Recommended by Teachers Preferred by Students

Written according to the Semester wise
New Syllabus, Question Pattern and Marks Distribution Introduced by the West Bengal Council of Higher Secondary Education in 2024

রক্তে ভেজা কোহিনূর || RAKTE VEJA KOHINOOR

₹182.00

একটি জগদ্‌বিখ্যাত হীরার অভিশপ্ত কাহিনি

“যে ব্যক্তি এই হীরার মালিক হবে সে তামাম দুনিয়ারও মালিক হবে কিন্তু তামাম দুনিয়ার যাবতীয় দুর্ভাগ্য সেই হতভাগ্যের অধীনে থাকবে !”

STAB RATNAMALA / স্তব রত্নমালা

₹156.00

বিভিন্ন দেবদেবীর প্রণাম ও স্তব মন্ত্র

সংকলক পূর্ণচন্দ্র দে (উদ্ভটসাগর)

সম্পাদনা | পণ্ডিত নবকুমার ভট্টাচার্য