শিবাজী || SHIVAJI
₹224.00সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে শিবাজীর নেতৃত্বে মারাঠা জাতির অভ্যুত্থান ভারত ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। পারসিক-দাক্ষিণাত্য দলিল, শিলালিপি, সমকালীন বৃত্তান্ত এবং অভিলেখাগার থেকে প্রাপ্ত সূত্রের ভিত্তিতে স্যার যদুনাথ তাঁর অননুকরণীয় স্বাদু, প্রাঞ্জল অথচ অ্যাকাডেমিক ভাষায় শিবাজির জীবন ও সময়ের যে সমালোচনামূলক ইতিহাসচিত্র নির্মাণ করেছেন, তা আজও সার্থক ইতিহাসচর্চার মানদণ্ড হিসেবে পরিগণিত হতে পারে। এই মহান মারাঠাবীরের দুর্দমনীয় সাহস, দূরদর্শিতা ও রাষ্ট্রগঠন-কুশলতা যেমন লেখকের সাধুবাদ পেয়েছে, তেমনই তাঁর বিবিধ সীমাবদ্ধতাকেও তিনি এড়িয়ে যাননি।
সব মিলিয়ে, স্যার যদুনাথ সরকার বিরচিত শিবাজী একটি অনন্য গ্রন্থ। মিথমুক্ত শিবাজির জীবন ও সময়কে নির্মোহভাবে জানতে হলে বইটি নির্বিকল্প।
ইনকা থেকে পেরু / INCA THEKE PERU
BYADHI O BIJNAN (Kanthaswar-Sangeet) / ব্যাধি ও বিজ্ঞান (কণ্ঠস্বর-সংগীত)
ভৌতবিজ্ঞান ও পরিবেশ রেফারেন্স- নবম শ্রেণী || BHOUTABIGYAN O PARIBESH REFERENCE- CLASS 9