• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

TARGET TET || PRIMARY & UPPER PRIMARY || PEDAGOGY || টার্গেট টেট || প্রাইমারি ও আপার প্রাইমারি || শিক্ষাদান পদ্ধতি

588.00

হাতের মুঠোয়
Primary TET-এর ৯০ নম্বর

СТЕТ, WBTET, T-TET, JTET 3 OTET-এর উপযোগী
As per latest framework of NCTE

Upper Primary TET/TET II-তে 60 Marks Common Guaranteed (CDP-30, Bengali Pedagogy-15 & English Pedagogy – 15)

  • 16 Years’ Solved Papers [2011-2026] CTET, WBTET, T-TET, JTET, OTET
  • 20 Practice Sets of Pedagogy.
  • 10 Practice Sets of each Subject

শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা (৩০ নম্বর) | প্রথম ভাষা (বাংলা) Pedagogy (১৫ নম্বর) | দ্বিতীয় ভাষা (ইংরেজি) Pedagogy (১৫ নম্বর) | গণিত Pedagogy (১৫ নম্বর) | পরিবেশবিদ্যা Pedagogy (১৫ নম্বর)

চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA

285.00
আলিপুর চিড়িয়াখানাকে কেন্দ্র করে সাংবাদিক অর্ক আর পশুপ্রেমী সাঁঝেলির বন্ধুত্ব যতই গাঢ় হয়, ততই উন্মোচিত হতে থাকে একের পর এক নগ্ন অস্বস্তিকর সত্য। খাঁচার বাইরের রাজনীতির পাশাপাশি এই উপন্যাস তুলে ধরে খাঁচার ভেতরের নির্মম বাস্তবতাকেও।
চোরাশিকারি ইলিয়াসের অন্ধকার জগৎ সেই নির্মমতায় যোগ করে নিষ্ঠুরতার আর এক মাত্রা। বিপ্রতীপে- প্রেম, প্রতিবাদ ও সম্মিলিত প্রতিরোধ।
রূপক সাহার চোরাপথে চিড়িয়াখানা নিছক কোনো উপন্যাস নয়, তা আসলে পশুজগতের সঙ্গে মানবজগতের জটিল সম্পর্কের এক সংবেদী আলেখ্য।

গোপাল ভাঁড় নির্বাচিত গল্পসংগ্রহ || GOPAL BHAR NIRBACHITO GOLPOSONGGROHO

320.00

গোপাল ভাঁড় যতটা হাস্যময়, ততটাই রহস্যময়। লোকশ্রুতি তাঁকে নদিয়াধিপতি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ বানালেও তাঁর ‘ঐতিহাসিকতা’ সম্পর্কে সন্দিহান বহু গবেষক। অনেকে আবার এমনও অনুমান করেছেন যে, গোপাল ভাঁড় হয়তো-বা ছদ্মনামের আড়ালে কোনো বাস্তব চরিত্র। গোপালের সময়ের কোনো বইপত্রে গোপাল ভাঁড়ের নাম পাওয়া যায় না।

বিবাহ গল্পকথা – শয়তানদের গুপ্ত গাথা || BIBAHA GALPAKATHA – SHAYTANDER GUPTA GATHA

240.00
সুভাষচন্দ্র বসু….

বিবাহিত না কি চিরকুমার?

এই একটি প্রশ্নের সত্যনিষ্ঠ উত্তরই বদলে দিতে পারে স্বাধীনতা-পূর্ব তথা স্বাধীনতা-পরবর্তী ভারতবর্ষের গৃহীত ইতিহাস।

দেশমাতৃকার চরণে উৎসর্গীকৃত নেতাজির অপাপবিদ্ধ চরিত্রকে কালিমালিপ্ত করে নিজেদের আখের গুছিয়ে নেওয়াই উদ্দেশ্য ছিল এই অশুভ চক্রের সদস্যদের।

কে ছিল না এই চক্রে? দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আমলা, বিদেশি রাষ্ট্রের কর্ণধার, গুপ্তচর সংস্থা, এমনকী নেতাজির রক্ত সম্পর্কীয় আত্মীয়রাও!

বিশ্বমনাঃ রবীন্দ্রনাথ || BISWAMANAH RABINDRANATH

200.00

বিশ্বমনাঃ রবীন্দ্রনাথকে নিয়ে সুনীতিকুমার বিভিন্ন সময়ে যে প্রবন্ধগুলি রচনা করেছিলেন, এই গ্রন্থে সংকলিত হয়েছে ভাষাচার্যের সেই রচনাগুলি। সেইসঙ্গে স্থান পেয়েছে উভয়ের মধ্যে বিনিমিত চিঠিপত্রও।

সার্ধশতবর্ষের আলোকে বন্দে মাতরম্ || SARDHASHATABARSHER ALOKE VANDE MATARAM

200.00

সেদিন ‘বন্দে মাতরম্’ সম্পর্কে পুলিশ রিপোর্টে কী লেখা হয়েছিল? কী লেখা হয়েছিল অন্যান্য স্বদেশি গানগুলি সম্পর্কে? কেই-বা হয়েছিল গ্রেফতার? কে গাইল ফাঁসির মঞ্চে ‘বন্দে মাতরম’? বঙ্কিমবাবুর নিজস্ব কথা কী ছিল? কী বলেছিলেন ‘বন্দে মাতরম্’ সম্পর্কে তাঁর আত্মজার কাছে? বিংশ শতাব্দীর মধ্যযুগের চিন্তকরা কী লিখেছিলেন ‘বন্দে মাতরম্’-এর শতবর্ষে? পৃথিবীর অন্যান্য দেশের জাতীয় সংগীতের সঙ্গে ‘বন্দে মাতরম্’ কি একই গোত্রের?

এরকম অসংখ্য জিজ্ঞাসার সন্ধান পাওয়া যাবে বইটির পাতায় পাতায়।