Shop

CHANDER PAHAR / চাঁদের পাহাড় (COMICS)

₹210.00

বিভূতিভূষণ বন্দ‌্যোপাধ‌্যায়

অজ পাড়াগাঁয়ের ছেলে হলে কী হবে, ছেলেবেলা থেকেই শঙ্কেরর দু-চোখ জুড়ে অ‌্যাডভেঞ্চারের স্বপ্ন। লিভিংস্টোনের মতো সেও চায় আফ্রিকা অভিযানে বেরিয়ে পড়তে। কিন্তু অভাবের সংসারে একটা চাকরি না-হলে আর চলছে না। তার ভাগ‌্যে কি তাহলে ঝুলছে শ‌্যামনগরের জুটমিলে কলমপেষা কেরানির বৃত্তি? এমন সময় অভানীয় ভাবেই উগান্ডা রেলওয়েতে কাজ জুটে যায় শঙ্করের। তারপর মেলে জনহীন এক প্রান্তরে স্টেশনমাস্টারের চাকরি। কখনো পশুরাজ সিংহ আবার কখনো-বা আফ্রিকার ক্রূরতম সর্প ব্ল‌্যাকমাম্বার মোকাবিলা করতে করতে দিন কাটে শঙ্করের। এমন সময় হঠাৎ-ই নাটকীয়ভাবে তার দেখা হয় মধ‌্যবয়সী পোর্তুগিজ অভিযাত্রী দিয়েগো আলভারেজ-এর সঙ্গে। দু-জনে মিলে খুঁজতে বেরোয় রিখটারসভেল্ট পর্বতমালায় চাঁদের পাহাড়। হলুদ হিরের খনি নাকি লুকিয়ে আছে সেখানেই। কী হয় তারপর ? জানতে গেলে পড়তে হবে বিভূতিভূষণের এই কিশোর ক্লাসিক।

চাণক্য শ্লোক / CHANAKYA SHLOKE

₹162.50
চাণক‌্য তাঁর দীর্ঘ কূটনৈতিক জীবনে যে সত্য উপলব্ধি করেছিলেন , তাকেই সমাজকল্যাণের প্রয়োজনে আপন প্রতিভাবলে শ্লোকাকারে লিপিবদ্ধ করেন । 

দেশকালের সীমানা পেরোনো সেই সমস্ত শাশ্বত শ্লোক আজও মানবজীবনে জাগরণের মহামন্ত্র হয়ে উঠতে পারে । 

চম্পাঝরন / CHAMPAJARAN

₹120.00

বুদ্ধদেব গুহ

কর্মজীবন থেকে সেমি-রিটায়ার্ড গৌতমনারায়ণ ধৃতির সঙ্গে এসেছেন চম্পাঝরনের বনবাংলোতে। একদিকে অনির্বচনীয় নৈসর্গিক সৌন্দর্য, অন‌্যদিকে নারীশরীরের নিষিদ্ধ আঘ্রাণ_এ আসলে আত্মানুসন্ধানী গৌতমনারায়ণের অন‌্য এক আরণ‌্যক নির্বাসন। একসময়ের দুর্ধর্ষ শিকারি এই মানুষটি নারীর হৃদয়শিকারেও সমদক্ষতার অধিকারী। শরীরের সংস্কারও তাঁর নেই। শুধু অ‌্যানজিওপ্লাস্টি হওয়ার পর থেকে বেপরোয়া অ‌্যাডভেঞ্চারের ঝোঁক হয়তো সংবৃত হয়েছে কিয়দংশ। সাতপুরা পর্বতমালার পটভূমিতে, ন‌্যারোগেজ রেললাইন পেরিয়ে, প্রাচীন মহুয়া গাছের আশ্রয়ে, টিটিপাখির ডাক শুনতে শুনতে মহারাষ্ট্রের এই অভয়ারণ‌্যে গৌতমনারায়ণ আত্মস্থ করছেন তাঁর মোহিনী, সুন্দরী পরিপার্শ্বকে। কিন্তু সুন্দরের মধ‌্যেই লুকিয়ে থাকে অপ্রত‌্যাশিত কোনো ভয়ংকর। অষ্টমীর চাঁদের আলোকেও স্নান করে তীব্র আলোর ঝলকানি জঙ্গল চিরে কাদের যেন খুঁজতে থাকে। কী হল গৌতমনারায়ণের? ধৃতির সঙ্গে তাঁর বন্ধুতা কি কোনও পূর্ণতা পেল? নাকি রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে যারা, তিনি জড়িয়ে পড়লেন তাদের সঙ্গে আকস্মিক কোনো সংঘর্ষে? জানতে গেলে পড়তে হবে পাহাড়ি ঝরনার মতো উচ্ছলিত, অসমবয়সী প্রেমের এই অনুপম উপন‌্যাস।

চলমান প্রসঙ্গ / CHALAMAN PRASANGA

₹195.00

চণ্ডী লাহিড়ী

শুরু সেই ১৯৫২-তে, জমছে তো জমছেই, কিংবদন্তীর পাড়াড়! কখনো নিজের দেখা বিখ‌্যাত ব‌্যক্তি, কখনো তাঁদের জীবনীর ছেঁড়াপাতা, চানাচুরের ঠোঙা, বিদেশি সাহিত‌্যের টুকরো সংবাদ_বহুবিচিত্র সংগ্রহ। বাংলায় Anecdote–এর বই নেই। নেই বলে, কোনোদিনই হবে না? চণ্ডী লাহিড়ী শুরু করলেন_চলমান প্রসঙ্গ_অজস্র না-জানা ঘটনা। বাংলা কার্টুনের ইতিহাস আর বাঙালির রঙ্গব‌্যঙ্গ-চর্চার ইতিহাস আগেই হয়েছে। এবার বাংলায় Anecdote শুরু হল_নিজের কয়েক হাজার সংগ্রহ থেকে প্রথম কিস্তি। সাহিত‌্য-সংগীত-ইতিহাস মহাযুদ্ধ, বিজ্ঞান ইত‌্যাদির সাড়ে বত্রিশ ভাজা দিয়ে শুরু। ইতিহাসের সম্মার্জনীর প্রবল প্রহারে সবই তো ডাস্টবিনে হারাতে বসেছিল। তার থেকেই কয়েকটি উজ্জ্বল উদ্ধার।

চাই ছুঁতে ওই আকাশ / CHAI CHUITE OI AKASH

₹65.00

প্রভাতী ভট্টাচার্য

চট্টগ্রামের এক বর্ধিষ্ণু গ্রামে মামাবাড়িতে বিদ‌্যোৎসাহী দাদা-দিদিদের সঙ্গে বড়ো হয়ে উঠছিল রূপা। শিল্পোদ‌্যোগী পিতার সাহচর্য ও স্নেহ সেই মেয়েবেলায় এনে দিয়েছিল সোনালি রোদ্দুর। পিতার পথ ধরেই রূপা আপন করে নিয়েছিল সংগীত-সাহিত‌্য–শিল্পকলার বিমূর্ত জগতকে। দেশভাগ বদলে দিল তার ছন্দোময় জীবনের যাত্রাপথকে। সাগরপাড়ি দিয়ে রূপারা এল কলকাতায়। তারপর? প্রভাতী ভট্টাচার্যর এই প্রথম প্রকাশিত উপন‌্যাসে এক অদ্ভুত স্মৃতিমেদুর গদ‌্য আমাদের একাত্ম করে দেয় রূপার জীবনের সঙ্গে। তার জীবনযুদ্ধ হয়ে ওঠে আমাদেরই প্রতিদিন। আর সেই যাত্রাপথে রয়ে যায় সমসময়ের পদচিহ্ন। জীবনের এই জলছবি কখনো কখনো আবেগবিহ্বল আবার কখনো তা অশ্রুত কোনো রুদ্ধসংগীত।

বিধু দারোগা / BIDHU DAROGA (COMICS)

₹52.50

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়

বিধু দারোগা এলাকার লোককে দেখিয়ে দেবেন তাঁর ভয়ে বাঘে-গোরুতে একঘাটে জল খায়। হারু মণ্ডল নিয়ে এল তার গোরু। সার্কাস থেকে আনা হল বাঘ। সে এক কেলেঙ্কারি কাণ্ড! তারপর? জানতে গেলে উলটোতেই হবে বিধু দারোগা-র পাতা।

ভূগোলখগোলবর্ণনম / BHUGOLKHOGOLBARNANAM

₹110.00

ঈশ্বরচন্দ্র প্রণীত

অনুবাদ ও সম্পাদনা: অমিত ভট্টাচার্য

প্রত্যেকেই বৃত্তের মধ্যে আবর্তিত হতে ভালোবাসেন। কারণ, চেনা বৃত্তের বাইরে ঝক্কি অনেক। কিন্তু ব্যতিক্রমী শ্রীঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হলাম-ই বা প্রাচ্যবিদ্যার বিদ্যার্থী! প্রাচ্যের সংস্কৃত ভাষায় রচিত (পুরাণ, সূর্যসিদ্ধান্ত) গ্রন্থের সাথে ইউরোপীয় মতকে ভূগোলখগোলের মধ্যে গ্রথিত করে প্রজ্ঞার আলোকে পাঠককে উদবোধিত করা_তখনকার সমাজে সহজ কাজ ছিল না। তাঁর এই সৃজনকর্ম, বলাই বাহুল্য, একইসঙ্গে বহুমাত্রিক ও আকর্ষণীয়।