• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Spiritual

SHREE RAMKRISHNA KATHAMRITA EBANG / শ্রীরামকৃষ্ণকথামৃত এবং

₹163.00

এখানে নিবন্ধাকারে কেবল অভ্যুদয়ের বাণী। গ্রন্থে বর্ণিত সকলেই অরুণরথে রথী। অন্তরদেবতার আহবানে বহুজনহিতায় বহুজনসুখায় ওঁদের পথচলা।  অধ্যবসায়ী পাঠক অন্তরের নিভৃতকক্ষে যদি তাঁদের  হৈম – আসন পেতে রাখেন তবে নন্দনকানন থেকে  সংগৃহীত পুষ্পের সুরভিতে চারপাশ আনন্দধারায় মেতে উঠবে ।

অমৃতচেতনা – এক মহাজাগতিক চম্পূকাব্য || AMRITACHETANA – EK MAHAJAGOTIK CHOMPUKABYA

₹320.00

মানুষের অন্তরে একটি অদৃশ্য আকাশ আছে। সেই আকাশের কোনো সীমানা নেই, কোনো মানচিত্র নেই; অথচ মানুষের সমস্ত স্বপ্ন, সমস্ত জিজ্ঞাসা এবং সমস্ত অনন্তের আকাঙ্ক্ষা যেন সেখানেই নীরবে জন্ম নেয়। দৃশ্যমান এই ক্ষণস্থায়ী জীবনের অন্তরালে যে অদৃশ্য সত্য অনন্তকাল ধরে নিজেকে আড়াল করে রেখেছে, মানুষ যুগ যুগ ধরে তারই সন্ধান করে চলেছে। সেই সন্ধানের নাম কখনও দর্শন, কখনও ধর্ম, কখনও সাধনা, কখনও কবিতা। আর সেই অনন্ত অনুসন্ধানেরই এক কাব্যিক প্রকাশ- ‘অমৃতচেতনা’।

অমৃতচেতনা কেবল একটি চম্পুকাব্য নয়; এটি মানুষের অন্তর্জগতের এক দীর্ঘ, গভীর ও রহস্যময় যাত্রা। গদ্য ও পদ্যের সৃজনশীল সমন্বয়ে নির্মিত এই কাব্যের পথ কখনও জিজ্ঞাসার, কখনও ধ্যানের; কখনও সংশয়ের, কখনও উপলব্ধির।

এখানে গুরু ও শিষ্যের সংলাপ আসলে মানুষের নিজের সঙ্গে নিজের কথোপকথন- একদিকে জাগ্রত প্রজ্ঞা, অন্যদিকে সত্যের সন্ধানে ব্যাকুল মানবমন।

কালিকাপুরাণোক্ত শ্রীশ্রীদুর্গাপূজা পদ্ধতি || KALIKAPURANOKTA SRI SRI DURGAPUJA PADDHATI

₹224.00
মন্ত্রের বঙ্গানুবাদসহ

কালিকাপুরাণোক্ত শ্রীশ্রীদুর্গাপূজা পদ্ধতি এই প্রথম বঙ্গানুবাদসহ প্রকাশিত হল। অর্থবোধহীন মন্ত্রোচ্চারণ পূজাকে অসম্পূর্ণ রাখে, পূজনীয়কেও করে অসম্মানিত। এই গ্রন্থ পঠিত হলে সেই ত্রুটি সংশোধিত হবে।

জয়কাব্য / JOYKABYA

₹476.00

সৈকত রক্ষিত

এক আদিবাসী যুবতীকে কেন্দ্র করে দুই শবর-সহোদরের কলহ থেকে জন্ম নেয় যে বিরোধ, কালক্রমে তা-ই রূপ নেয় এক মহাভারতীয় যুদ্ধের। রাঢ়বঙ্গীয় পটভূমিতে সেই সংঘর্ষ ও সংগ্রামেরই মহাকাব্যিক রূপ ও উপন্যাস, যেখানে প্রাচীনের মধ্যে বিলীন হয়ে যায় সমকালীন।

ত্রিবেদীয় হোমবিধি || TRIVEDIO HOMBIDHI

₹200.00

সামবেদী-যজুর্বেদী-ঋগ্বেদী
তান্ত্রিক হোম

হোম মূলত চার প্রকার: সামবেদী, যজুর্বেদী, ঋগ্বেদী ও তান্ত্রিক। বঙ্গদেশে বৈদিক হোমের প্রচলন থাকলেও তন্ত্রোক্ত হোমের প্রাধান্যই বর্তমানে সর্বাধিক লক্ষ করা যায়। বর্তমান গ্রন্থে গ্রন্থকার শুধু যে ত্রিবেদীয় হোমবিধিকেই অভিন্ন সূত্রে গ্রথিত করেছেন তাই-ই নয়, বঙ্গদেশে বহুলপ্রচলিত তন্ত্রোক্ত হোমের বিধিনিয়মও বর্ণনা করেছেন প্রাঞ্জলভাবে। এই গ্রন্থপাঠে পুরোহিত ব্রাহ্মণদের পাশাপাশি ধর্মজিজ্ঞাসু যে-কোনো সাধারণ পাঠকও ঋদ্ধ হবেন নিশ্চিতভাবেই

বড়ো পাপ হে || BORO PAAP HEY – RUPAK SAHA

₹200.00

পাপ কী?

কে তার ভার বহন করে?
মাতা-পিতার পাপের ভার কি সন্তানকেও বইতে হয়?

লৌকিক ও অতিলৌকিকের আঘ্রান মাখা রূপক সাহার এই ব্যতিক্রমী উপন্যাসে মৃত্যু, শোক ও অপরাধবোধ অভিন্ন সূত্রে গাঁথা।