• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

স্বপ্নের রাজবাড়ি / Swapner Rajbari

₹65.00

রতনতনু ঘাটী

নদীতে ভেসে আসা ফুলপাতায় মাকে খুঁজে চলা এক ভ‌্যাবলা ছেলে, উপাসনার স্বপ্নে দেখা রূপকথার মতো একটা রাজবাড়ি, লাল শালুক আর সাদা শালুকের গাছ লাগিয়ে চলা ঝুমনি নামের মেয়েটি, নৌকোয় পাল তুলে পুলিপিঠেদের সঙ্গে চড়ুইভাতিতে যাওয়ার ইচ্ছেময়ী টুপুর, কথাবলা পাখি-দ্বীপের আশ্চর্য মেয়ে দ্বীপ-কুমারী, হলদে পাখিতাড়ুয়া নয়ন, রামধনু-পাগল পরান, কাঁকনের মামারবাড়ি পলাশপুরের মানুষের শেষ সিত‌্যি–পরি দেখার গল্পে ভরা এ বই। নতুন দিনের জন‌্য লেখা এ এক মন-ভালো করা নতুন রূপকথা।

ফাগুন বৌ-এর বনে / FAGUN BOU-RE BONE

₹390.00

প্রথম চুম্বনের অপরাধবোধ থেকে উত্তরিত গহীন প্রেম কিংবা বাঘের নরম থাবার মধ‌্যে লুকোনো প্রখর নখের মতো জান্তব কাম থেক বহুদূরে বর্ষাদিনের কদম ফুলের সুবাসমাখা ভালোবাসার উদযাপন_ফাগুন বৌ-এর বনে বুদ্ধদেব গুহর ছ-টি উপন‌্যাসের এক ব‌্যতিক্রমী সংগ্রহ। মহড়া, তটিনী ও আকাতরু, কুর্চিবনে গান, বাসনাকুসুম, চান্দ্রায়ণ ও পাখসাট _শৈলীর অনন‌্যতায়, জীবনবোধের প্রগাঢ় অনুভবে এবং ইন্দ্রিয়জ প্রেমের পরিপূর্ণ অবগাহনে প্রতিটি উপন‌্যাসই যুগপৎ উত্তীর্ণ ও অদ্বিতীয়।

মুহূর্তকথা – বুদ্ধদেব গুহ / MUHURTAKATHA – BUDDHADEV GUHA

₹446.25

বুদ্ধদেব গুহর নির্বাচিত গল্পসংগ্রহ  

মুহূর্ত যখন বাঙ্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে। দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন‌্য এক মহান অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে। হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত‌্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে। ‘মুহূর্তকথা’_এই শিরোনামে পারুল নিবেদন করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজনকর্মগুলিকে। মুহূর্তকথা-র এই দ্বিতীয় পর্যায়ে আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ‌্যোপাধ‌্যায়, মহাশ্বেতা দেবী, বুদ্ধদেব গুহ ও হর্ষ দত্তর নির্বাচিত গল্পসংগ্রহ।

মুহূর্তকথা – বাণী বসু / MUHURTAKATHA – BANI BASU

₹412.50

বাণী বসুর নির্বাচিত গল্পসংগ্রহ  

মুহূর্ত যখন বাঙ্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে। দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন‌্য এক মহান অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে। হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত‌্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে। ‘মুহূর্তকথা’_এই শিরোনামে পারুল নিবেদন করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজনকর্মগুলিকে। আরম্ভেই থাকছে অতীন বন্দ‌্যোপাধ‌্যায়, সুনীল গঙ্গোপাধ‌্যায়, শীর্ষেন্দু মুখোপাধ‌্যায় ও বাণী বসু_এই চার কথাসাহিত‌্যিকের নির্বাচিত সেই গল্পসংগ্রহ, যা কালোত্তীর্ণ, যার সংরাগে কোনো এক ভিজে স্টেশনের দিকে চকিত সফর আমাদের।

মনীষীদের বক্তৃতা / MONISHIDER BAKTRITA

₹275.00

সম্পাদনা বারিদবরণ ঘোষ

মানুষ তাঁর ভাবভাষাকে লিপিবদ্ধ রূপ দিয়ে স্থায়িত্ব দিয়েছে। কিন্তু সে-ভাষার সঙ্গে স্বতঃস্ফূর্ত, আবেগময় কথ‌্য ভাষার দূরত্ব কখনোই ঘোচার নয়। বক্তব‌্য বা বক্তৃতার বিশেষ মূল‌্য এ-দৃষ্টিকোণ থেকেই। আবার কখনো সে-বক্তব‌্যকে পূর্বেই লিখে পরে সভা-সমিতিতে রাখার রীতিও বহুলপ্রচলিত। স্বতোৎসারিত কিংবা প্রস্তুত ভাষণ_উভয় প্রকার বক্তব‌্যেরই একটা স্থায়ী মূল‌্য থেকে যদি তাতে ধরা পড়ে মানুষের চিরন্তন ভাবনা-প্রবাহ। উনিশ ও বিশ শতকের বেশ কয়েকজন মনীষীর ভাষণ একত্রিত করে প্রস্তুত এই সংকলনে পাঠক অনুভব করবেন। তদানীন্তন যুগস্পন্দন। পাশাপাশি এইসব ভাষণে মিলবে সাহিত‌্য, বিজ্ঞান, শিল্পকলা, সংস্কৃতি, সমাজসংস্কার, ধর্ম প্রভৃতি বিভিন্ন বিষয়ে শিক্ষাবহ চিন্তা ও চেতনার অনুরণন। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিবেকানন্দের অনায়াসলভ‌্য ভাষণ যেমন এতে গৃহীত, তেমনই স্থান পেয়েছে বহু আয়াসে উদ্ধার করা অনেক খ‌্যাতনামা ব‌্যক্তিত্বের দুষ্প্রাপ‌্য ভাষণও।

কথাপুরুষ / KATHAPURUSH

₹227.50

শুরু হল কথাপুরুষ
পা রু ল চিরায়ত উপন্যাসসংগ্রহ।

সূচনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ব-নির্বাচিত
তিনটি উপন্যাস :

অরণ্যের দিনরাত্রি
প্রতিদ্বন্দ্বী
দুই নারী হাতে তরবারি

ভূগোলখগোলবর্ণনম / BHUGOLKHOGOLBARNANAM

₹110.00

ঈশ্বরচন্দ্র প্রণীত

অনুবাদ ও সম্পাদনা: অমিত ভট্টাচার্য

প্রত্যেকেই বৃত্তের মধ্যে আবর্তিত হতে ভালোবাসেন। কারণ, চেনা বৃত্তের বাইরে ঝক্কি অনেক। কিন্তু ব্যতিক্রমী শ্রীঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হলাম-ই বা প্রাচ্যবিদ্যার বিদ্যার্থী! প্রাচ্যের সংস্কৃত ভাষায় রচিত (পুরাণ, সূর্যসিদ্ধান্ত) গ্রন্থের সাথে ইউরোপীয় মতকে ভূগোলখগোলের মধ্যে গ্রথিত করে প্রজ্ঞার আলোকে পাঠককে উদবোধিত করা_তখনকার সমাজে সহজ কাজ ছিল না। তাঁর এই সৃজনকর্ম, বলাই বাহুল্য, একইসঙ্গে বহুমাত্রিক ও আকর্ষণীয়।

অন্য প্রেম / ONNYA PREM

₹191.75

­চিরায়ত প্রেমের গল্পসংগ্রহ

সম্পাদনা: উজ্জ্বলকুমার মজুমদার

৩৬টি ছোটোগল্পে ছুঁয়ে নেওয়া চিরায়ত বাংলা প্রেমের গল্পের আশ্চর্য ভুবন।