বঙ্কিম প্রসঙ্গ / BANKIM PRASANGA
₹120.00সাহিত্য – সম্রাটের জীবন ও সাহিত্য ছাড়াও এতে আলোচিত বহু অজানা প্রসঙ্গ ।
সাহিত্য – সম্রাটের জীবন ও সাহিত্য ছাড়াও এতে আলোচিত বহু অজানা প্রসঙ্গ ।
গোপালচন্দ্র রায়
সুদীর্ঘকাল ডেপুটি ম্যাজিষ্ট্রেট থাকাকালীন জীবনের অনেক আলো-আঁধারির সাক্ষী ছিলেন বিচারক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পসংকলনটিতে ধরা রইল সেরকম কিছু দুর্লভ কাহিনি, যা অন্য এক বঙ্কিমকে উপস্থিত করবে পাঠকের কাছে। গোপালচন্দ্র রায়ের অননুকরণীয় বৈঠকি ভঙ্গিতে বলা এই গল্পমালা বাংলা অ্যানেকডট সাহিত্যে এক গুরুত্বপূর্ণ সংযোজন।
পুরস্কারে ভূষিত
শিশুসাহিত্যে বাল সাহিত্য অকাদেমি ২০২১
লৌকিক ও অতিলৌকিকের আঘ্রান মাখা রূপক সাহার এই ব্যতিক্রমী উপন্যাসে মৃত্যু, শোক ও অপরাধবোধ অভিন্ন সূত্রে গাঁথা।
প্রেরণা ও বিতর্ক
সম্পাদনা: অশোককুমার রায়
আমাদের জাতীয় জীবনে বন্দে মাতরম্ সংগীতের ভূমিকা স্মরণযোগ্য। বঙ্কিমের মৃত্যুর পর আনন্দমঠ তথা ‘বন্দে মাতরম্’ সংগীতটি বিপ্লবীদের কাছে স্বাধীনতার আন্দোলনের দ্যোতক হয়ে উঠলে শাসক শ্রেণি বন্দেমাতরম সংগীত শুধু নয় ‘বন্দে মাতরম্’ ধ্বনিও দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন। তবুও বিশ শতাব্দীর বিশের দশক থেকে বার বার ‘বন্দে মাতরম্’-এর বিরুদ্ধে উঠেছে সাম্প্রদায়িকতার অভি়যোগ। বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক এই গ্রন্থে বন্দে মাতরম্ বিতর্ককে গ্রন্থভুক্ত করলেন দীর্ঘদিনের শ্রমসাধ্য গবেষণায়।
শিশুশিক্ষার জন্য নানা ধরনের বাংলা প্রাইমার প্রকাশিত হয়েছে , কিন্তু ‘ বর্ণপরিচয় ‘ – এর চাহিদা আজও অব্যাহত ।
“সুমাল্য দাসের লেখা বর্ধমান রাজবংশের ইতিহাস গ্রন্থটি জনসমাদৃত হোক। প্রকাশক ও লেখককে সাধুবাদ ও শুভেচ্ছা জানিয়ে গ্রন্থটির সাফল্য কামনা করি।”
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
বর্ধমান রাজবংশের ইতিহাস গ্রন্থে বর্ধমান রাজাদের কালানুক্রমিক ইতিহাস, সমকালীন জেলার এবং বৃহত্তর বঙ্গের প্রেক্ষাপট, ব্রিটিশ শাসন ও রাজপরিবার, তাঁদের ধর্মীয় ও সামাজিক অবদান, স্থাপত্য নির্মাণ, শাসনকার্য পরিচালনা, নানাবিধ উন্নয়ন, পারিবারিক ষড়যন্ত্র, রাজাদের পারিবারিক জীবন তথ্যের মোড়কে ঐতিহাসিক প্রামাণ্য তুলে ধরা হয়েছে।
নির্বাচিত রচনা-সম্ভার
ড. নির্মল দাশ
‘বহুব্রীহি’ শব্দের অর্থ যার বা যাতে বহু ব্রীহি (= ধান > ফসল) আছে। এই রচনা-সম্ভারে লেখকের কিছু চিন্তার ফসল সঞ্চিত আছে। তাই গ্রন্থনাম ‘বহুব্রীহি’।