• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

বিষপাথর || BISHPATHAR || RUPAK SAHA

₹240.00

উত্তর কলকাতার বনেদি দত্ত জুয়েলার্সের নতুন প্রজন্ম কুন্তল। যেমন চোস্ত সে কারাটেতে, তেমনই অব্যর্থ জ্যোতিষী হিসেবে। নিমরাজি হয়ে পারিবারিক ব্যাবসায় নামতে হলেও বিয়েতে তার মত নেই। আইনজীবী বন্ধু টোটার সঙ্গে সে-ও বদ্ধপরিকর ব্রহ্মচর্য পালনে। কিন্তু এলগিন রোডের পুরোনো বাড়ির দেওয়ালে লুকোনো গুপ্তধন পেয়ে যাওয়ার পর থেকেই অনিবার্য সব বিপর্যয় নেমে আসতে থাকে তার জীবনে।

বিষপাথরের অভিশাপ থেকে কীভাবে কুন্তল বাঁচাবে নিজের প্রেম ও পরিবারকে?

রূপক সাহার সাম্প্রতিক এই থ্রিলারে একের পর এক অপ্রত্যাশিত মোচড়ে উন্মোচিত হয়েছে অলঙ্কার তথা রত্ন ব্যাবসার ঈষৎ অপরিচিত জগৎ – তার আলো ও অন্ধকার!

বিহঙ্গচারণা / BIHANGACHARANA

₹236.00

গ্রন্থটি দু-টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে আলোচিত হয়েছে পাখি ও মানুষের পারস্পরিক সম্পর্কের কথা। সেই সূত্রে এসেছে পুরাণ, সাহিত্য ও শিল্পের বিবিধ প্রসঙ্গ। দ্বিতীয় খণ্ডে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সর্বমোট ৯২টি বিহঙ্গকথা বা পাখি বিষয়ক গল্প সংকলিত হয়েছে।

বীর সাভারকর || BEER SAVARKAR

₹208.00

মণি বাগচি বিরচিত বীর সাভারকর গ্রন্থটি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অধিনায়ক বিনায়ক দামোদর সাভারকরের এক প্রামাণ্য জীবন-আলেখ্য।
তীক্ষ্ণ গদ্য ও ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার মেলবন্ধনে রচিত ব্যতিক্রমী এই জীবনচরিত বিপ্লবী ভারতের এক জাতীয় বীরের জীবনকে নির্মোহভাবে ফিরে দেখার অমূল্য প্রয়াস।

বুড়ো আংলা || BURO ANGLA

₹173.00

বুড়ো আংলা এমন এক সৃষ্টিলোক, যেখানে আকাশের স্বাধীনতা, প্রকৃতির মায়া এবং শিশুমনের বিস্ময় মিলেমিশে জীবনের এক গভীরতর সত্যকে উন্মোচন করে। রিদয়ের অভিযাত্রা পাঠককে শুধু আনন্দ দেয় না; নিজের ভিতরের অহংকার, সীমাবদ্ধতা ও হারিয়ে-ফেলা সরলতার মুখোমুখি দাঁড় করায়।
প্রযুক্তিনির্ভর, দ্রুত পরিবর্তনশীল এই সময়ে এমন একটি গ্রন্থের পুনর্মুদ্রণ তাই নিছক সাহিত্যিক পুনরাবৃত্তি নয়- এ আমাদের সাংস্কৃতিক স্মৃতি, শিশুমনের কল্পনাশক্তি এবং মানবিক চেতনাকে পুনরুজ্জীবিত করার এক জরুরি প্রয়াস।
বুড়ো আংলা নতুন প্রজন্মের হাতে পুনরায় পৌঁছাক; কারণ যে সাহিত্য বারবার পড়তে ইচ্ছে জাগায়, তার প্রয়োজন কখনও ফুরোয় না।

বেণুদির হাজার রান্না (Benudir Hazar Ranna)

₹280.00

দুই বাংলার রান্নাঘর থেকে সহস্রাধিক রান্নার তত্যতালাস এবার স্বয়ং সুপ্রিয়াদেবীর কলমে | নিকটজনের কাছে তিনি বেনুদি| তাই বেনুদির হাতের রান্না যারা চাখতে চান, শিখে নিতে চান প্রিয়জনের হৃদয়হরণকারী রান্না, এ বই তাঁদের জন্য |

বৈষ্ণবতীর্থ কুলীনগ্রাম / Boisnabtirtha Kulingram

₹160.00

সম্পাদনা: পুলককুমার বন্দ্যোপাধ্যায়

শ্রীচৈতন্যের পদধূলিধন্য বৈষ্ণবতীর্থ কুলীনগ্রাম নিছক গ্রাম নয়। বহুযুগের ওপার হতে ভেসে আসা ধর্মবোধ ও সংস্কৃতিচর্চার এক পীঠস্থান। শৈব, শাক্ত ও বৈষ্ণবধর্মাচরণের শান্তিপূর্ণ সহাবস্থান, সেইসঙ্গে এক সহজিয়া জীবনাত্রা_নানা দৃষ্টিকোণ থেকে এই গ্রামকে করে তুলেছে অনন্য। আর তাই তাকে নিয়ে গড়ে, ওঠা চর্চার যে পরম্পরা ও ইতিহাস, এ গ্রন্থ তারই এক মেধাবী সংকলন।

ভগ্নহৃদয় || Bhagnariday

₹200.00
ভগ্নহৃদয় রবীন্দ্রনাথের প্রথম জীবনের এক ভাববিহ্বল কাব্য। পুস্তকাকারে এর পুনর্মুদ্রণ ঘটানো হয়নি নানা কারণে। অথচ জোড়াসাঁকোর ঠাকুর পরিবার আর ত্রিপুররাজ মাণিক্য পরিবারে মেলবন্ধনের সানন্দ সংযোগের যোগসূত্র এই কাব্যটি।

এই ইতিহাস ও কাব্যের রসগ্রাহী আলোচনাসহ গ্রন্থটিকে নতুন করে পাঠকের দরবারে উপস্থাপিত করা হল বিচিত্র তথ্যের সমাবেশে। কবি হিসেবে রবীন্দ্রনাথের প্রথম স্বীকৃতি ত্রিপুররাজ পরিবার থেকেই এসেছিল-এই কাব্য সেই স্বীকৃতিরই কাব্যিক দলিল।